ভর্তির যোগ্যতা
Admission Eligibility
একাদশ শ্রেণি (এইচএসসি)
- এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- বিজ্ঞান শাখায় ভর্তির জন্য এসএসসি বিজ্ঞান শাখা ও নির্ধারিত জিপিএ প্রয়োজন।
- মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় যেকোনো শাখা থেকে আবেদন করা যাবে।
- শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় অনলাইন ভর্তি (xiclassadmission.gov.bd) প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি সম্পন্ন হয়।
স্নাতক (পাস)
- এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম জিপিএ শর্ত পূরণ করতে হবে।
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদন (nu.ac.bd/admissions) সম্পন্ন করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
- এসএসসি/এইচএসসি মার্কশিট ও সনদের সত্যায়িত কপি
- প্রশংসাপত্র ও ছাড়পত্র (টিসি)
- সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি – ৪ কপি
- জন্ম নিবন্ধন সনদ / জাতীয় পরিচয়পত্রের কপি
- অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি
